নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২১
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল
খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে এবং আগের সব শর্ত বহাল রেখে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া শর্ত সাপেক্ষে যে জামিন পেয়েছেন এবং চিকিৎসা করাচ্ছেন, সে সময়টা বৃদ্ধির জন্য তার পরিবার থেকে আবেদন করা হয়েছিল। সে আবেদন যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষার পর অনুমোদন দেওয়া হয়েছে। চর্তুথবারের মতো সাজা স্থগিতের মেয়াদ আগের সব শর্ত বহাল রেখে ৬ মাসের জন্য বাড়ানো হয়েছে।
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৬ মাস গণনা শুরু করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তার নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়ার জন্য প্রথমে ৬ মাস সুবিধা দেওয়া হয়েছিল। সে সুবিধা আবারও চতুর্থবারের মতো দেওয়া হলো। তিনি নিজ বাসায় থেকে চিকিৎসাসেবা যেভাবে নিতে চান, সেভাবে নেবেন।
তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। পাশাপাশি অন্যান্য শর্ত বহাল থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্থায়ী মুক্তির দাবি ছিল, সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে আদালত জানে। তাহলে তাদের আদালতে যেতে হবে। তাদের আবেদনেন পরিপ্রেক্ষিতে আমাদের যে ব্যবস্থা, সেটা আমরা নিয়েছি। আর বাদবাকি যেগুলো, সেটার জন্য আদালতে যেতে হবে।
বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুবিধার্থে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার খালেদা জিয়ার মুক্তি চেয়ে চলতি মাসের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জার্মানিতে ছিলেন। বলা হয়েছিল, ১০ সেপ্টেম্বর তার দেশে ফেরার পর আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার। দীর্ঘ ২৫ মাস কারাভোগের পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য তার দণ্ড স্থগিত করা হয়। এরপর দুই দফা তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। চলতি বছরের ১১ এপ্রিল করোনা আক্রান্ত হন খালেদা জিয়া। তখন ৫৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























