নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২১
‘বঙ্গবন্ধুর সংবিধান অনুযায়ী বাংলাদেশে সংসদ নির্বাচন হবে’
জনগণ তাদের খুশিমত নির্বাচনে ভোট দিবেন। জনগণই সিদ্ধান্ত নিবেন কারা দেশ পরিচালনা করবেন। বঙ্গবন্ধুর সংবিধান অনুযায়ী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে আওয়ামী সরকারই তত্ববধায়ক সরকার। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে- বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
আজ রোববার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন; নির্বাচনী প্রেসক্রিপশন বিএনপি’র কাছ থেকে শিখতে হবে না। বাংলার জনগণ বিএনপি’র প্রেসক্রিপশন গুনতে চায় না। বিএনপির কাছে নির্বাচন শিখতে হবে না। মির্জা ফখরুল হচ্ছেন খুনির অনুসারী সে কি আর নির্বাচনী ফরমুলা দিবেন। মিডিয়া বেজ রাজনৈতিক সংগঠন বিএনপি। ভোটের দিন নাটক রচনায় পটু। আর পল্টনে বসে মিডিয়ার সামনে কান্নাকাটি, ভোট বর্জন, এজেন্ট খুঁজে পায় না। এজেন্টরা যায় সিলেট, কক্সবাজার, থাইল্যান্ড ও মালেশিয়া ঘুরতে। কেন ঘুরতে যায় বুঝতে হবে। এই হচ্ছে বিএনপি। আর সব দোষ আওয়ামী লীগের, সবদোষ বঙ্গবন্ধুর কন্যার, এই ব্যবসা আর বাংলাদেশে হবে না।
ডা. মুরাদ বলেন; বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না। নির্বাচন কোন সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তত্ত্বাবধায়ক সরকারের সেই স্বপ্ন দেখে আর লাভ নাই। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মিথ্যা স্বপ্ন দেখে কোন লাভ হবে না।
আজকে বাংলাদেশ বদলে গেছে। বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে চলছে গতিময়তার সাথে। খাদ্যের কোনো সংকট নেই বরং খাদ্য রপ্তানী কারক দেশ হিসেবে বিশ্বে পরিচিত পাচ্ছে বাংলাদেশ। মাথা পিছু আয় দুই হাজার ডলারের ওপরে। এটিই হলো বদলে যাওয়া বাংলাদেশ। এ বদলে যাওয়া কোন জাদুর কারণে হয়নি। এ বদলে যাওয়া হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের কারণে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























