ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬, ১৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:০৫, ১৯ সেপ্টেম্বর ২০২১

৫ থেকে ১১ নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ৫ থেকে ১১ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সূচি তৈরি করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। মূল পরীক্ষার দুই সপ্তাহ আগে চূড়ান্ত সূচি নির্ধারণ করে তা প্রকাশ করা হবে।

এর আগে রবিবার (১৯ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হয়। এ ছাড়া অন্যান্য পরীক্ষা (জেএসসি-জেডিসি) নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘বোর্ড থেকে এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি। পরীক্ষার তারিখ এত অগ্রিম দেওয়া হবে না। চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে। পরীক্ষার দু-একদিন আগেও তারিখ পরিবর্তন হতে পারে।’

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। 

ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘এখনও চূড়ান্ত কোনও তারিখ নির্ধারণ করা হয়নি। পরীক্ষার তারিখ এত অগ্রিম দেওয়া হবে না। চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে। তাছাড়া আমরা যদি চূড়ান্ত করেও থাকি তারপরও পরীক্ষার দু’-একদিন আগেও তারিখ পরিবর্তন হতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ না করবো ততক্ষণ পর্যন্ত আগে বলার কিছু নেই।’

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরুর দুই সপ্তাহ তারিখ জানিয়ে দেওয়া হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ