ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২১

দেশে চার মাস পর করোনায় শনাক্ত হাজারের নিচে

দেশে গত চারমাস পর একদিনে করোনা শনাক্তের পরিমাণ হাজারের নিচে নেমেছে। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৮১৮ জন। গত ১৮ মে দেশে একদিনে হাজারের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়।  সেদিন ১ হাজার ২৭২ জনের শরীরে করোনা ধরা পড়ে। এবার চারমাস পর হাজারের নিচে নামলো করোনা শনাক্ত।

এদিকে এক দিনের ব্যবধানে দেশে কমেছে মৃত্যুর সংখ্যাও। গত এক দিনে করোনায় মারা গেছেন ২৫ জন। গতকাল এ সংখ্যা ছিল ৩১ জন।

শনাক্তের হার ৪.৫৪ শতাংশ। এ নিয়ে টানা চার দিন শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে। গতকাল ছিল ৪.৬১ শতাংশ, ২২ সেপ্টেম্বর ৪.৭৯ শতাংশ ও ২১ সেপ্টেম্বর ছিল ৪.৬৯ শতাংশ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ১৭ হাজার ৮১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৮১৮ জন, যাতে শনাক্তের হার ৪.৫৯ শতাংশ। এ নিয়ে টানা পাঁচ দিন শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে রইল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৯৫ লাখ ৯৬ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষায় এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন। শনাক্তের মোট গড় হার ১৬.১৫ শতাংশ।

এদিকে গত এক দিনে নতুন যে ২৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১১ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৩৯৩ জনের।

এছাড়া গত এক দিনে নতুন সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ১০ হাজার ১৫৭ জন।

আইনিউজ/এসডি

গিনেজ রেকর্ড গড়া ‘সবচেয়ে সাদা রং’ হবে এসির বিকল্প

আইফোন ১৩: নতুন কী কী ফিচার যুক্ত করেছে অ্যাপল?

এক পিশাচের নির্মমতা ও একজন দেবদূতের গল্প

Green Tea
সর্বশেষ