নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৮:১২, ২৫ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে একলাফে বেড়ে করোনা শনাক্তের হার সাড়ে ১১.৫ শতাংশে
মৌলভীবাজারে আজ আবারও একলাফে করোনা সংক্রমণ বেড়ে শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৫ শতাংশে। অথচ গতকাল এ হার ছিল ২ দশমিক ৫ শতাংশ।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী- ৫২ টি নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১১.৫%।
যদিও গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সারা দেশে গড় করোনা শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। বৃহস্পতিবার এ হার ছিল ৪ দশমিক ৬১ শতাংশ।
তবে মৌলভীবাজারে নতুন করে কেউ করোনা শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেননি।
এ পর্যন্ত জেলায় মোট ৮০৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭০৭৯ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।
আইনিউজ/এসডি
মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
এক পিশাচের নির্মমতা ও একজন দেবদূতের গল্প
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























