নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:০৫, ৭ অক্টোবর ২০২১
৭ মাস পর করোনায় মৃত্যুর সংখ্যা কমলো
গত ২১০ দিন পর করোনায় কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন ১২ জন। এটি গত ৭ মাসে (২১০ দিনে) সবচেয়ে কম দৈনিক মৃত্যু।এছাড়া গত এক দিনে ৬৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ সময়ে সুস্থ হয়েছেন ৬৬৪ জন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ২২ হাজার ৩২১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২.৯৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন, যাতে শনাক্তে মোট হার ১৫.৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৬৪৭ জনের।
এছাড়া গত এক দিনে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























