নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৯, ৯ অক্টোবর ২০২১
আপডেট: ১৪:২২, ৯ অক্টোবর ২০২১
আপডেট: ১৪:২২, ৯ অক্টোবর ২০২১
তুরাগে ট্রলার ডুবিতে তিনজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭
রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনায় ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন সাতজন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ করছে।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদীতে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
লিমা খানম আরও বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























