নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩১, ৯ অক্টোবর ২০২১
বিকেলে ভারত থেকে আসছে কোভিশিল্ডের ১০ লাখ টিকা
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের ১০ লাখ ডোজ (১ মিলিয়ন) কোভিশিল্ডের টিকা দেশে আসছে বিকেলে।
শনিবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশের ভারতীয় হাইকমিশন এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশনের বার্তায় জানানো হয়, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি করা বাণিজ্যিকভাবে ১ মিলিয়ন কোভিশিল্ডের টিকা শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকায় আসবে।
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রফতানিতে নিষেধাজ্ঞা দেয়, ফলে আর চালান আসেনি। এতে বাংলাদেশকে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে অসুবিধায় পড়েন যারা কোভিশিল্ডের প্রথম টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় ছিলেন। পরে অবশ্য চলতি বছরের জুলাই মাসে জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান দেশে আসার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকাদের টিকা দেওয়া শুরু হয়।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























