ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৪, ৯ অক্টোবর ২০২১
আপডেট: ২১:১৬, ৯ অক্টোবর ২০২১

মৃত্যুর তালিকায় আরও ২০ জন

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে এক দিনে মৃত্যুর সংখ্যা একক অংকের ঘরে নামার পরদিন তা আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২০ জন, এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যাটি ছিল সাতজন।

মৃত্যু বাড়লেও করোনা শনাক্তের সংখ্যা ও হার কমেছে। গত এক দিনের করোনা শনাক্ত হয়েছে ৪১৫ জনের। গতকাল এই সংখ্যাটি ছিল ৬৪৫। আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ২.৪৫ শতাংশে। এর আগের দিন এই হার ছিল ২.৭৭।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৭৪ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী আটজন। এ সময় ঢাকায় ৯, চট্টগ্রামে ৪, খুলনায় ১, বরিশালে ১, রংপুরে ৩ ও ময়মনসিংহে দুজন মারা গেছেন। রাজশাহী ও সিলেট বিভাগে কেউ মারা যাননি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।

আইনিউজ/এসডি

মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট মারা গেলেন যেভাবে

এবার প্রকাশ হলো ‘মানিকে মাগে হিতে’র বাংলা ভার্সন ভিডিও

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ