নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:২৭, ১০ অক্টোবর ২০২১
দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গিরা অনলাইনে সক্রিয় রয়েছে: ডিএমপি কমিশনার
দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গিরা অনলাইনে সক্রিয় রয়েছে। তারা রাতে মন্ডপে হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
রোববার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা তেমন ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাও উড়িয়ে দিচ্ছি না। জঙ্গিরা এখন অনলাইনে সক্রিয় রয়েছে। তারা নানা ধরনের পোস্ট দিচ্ছে। তারা সেলফ রেডিকালাইজড হয়ে (লোন উলফ) হামলায় উদ্বুদ্ধ হয়েছে। অন্যকে উদ্বুদ্ধ করছে।
জঙ্গিরা অনলাইন বিভিন্ন পোস্টে রাতে মন্ডপে হামলার করার কথা বলছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, যখন পুলিশ ও লোকজন কম থাকে তখন তারা হামলার কথা বলছে। তবে তাদের পোস্ট দেখে কেউ উদ্বুদ্ধ হয়েছে, এমন কাউকে পাওয়া যায়নি। তবে আমরা অ্যালার্ট আছি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























