নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৩৪, ১১ অক্টোবর ২০২১
সিনহা হত্যা মামলা: পঞ্চম দফায় আজ আরও পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ
মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পঞ্চম দফায় চলছে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া। আজ সোমবার (১১ অক্টোবর) দ্বিতীয় দিনে পাঁচ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনে ২৭তম সাক্ষী সার্জেন্ট মো. জিয়াউর রহমানকে দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়। এ নিয়ে মামলায় সোমবার পর্যন্ত ৩২ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
পঞ্চম দফার দ্বিতীয় দিনে আজ সাক্ষ্য দিয়েছেন সার্জেন্ট মো. জিয়াউর রহমান, সার্জেন্ট আনিসুর রহমান, আহমদ কবির মনু, সৈয়দ কালাম ওরফে ধলা মিয়া ও মো. কামরুল হাসান। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ৫ দফায় ২৭নং সাক্ষী সার্জেন্ট মো. জিয়াউর রহমানের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষীরা হত্যার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর অব. সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করেন। ৫ আগস্ট নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য র্যাব-১৫কে দায়িত্ব দেন। তদন্ত শেষে মামলার এজাহারে থাকা ৯ আসামির সাথে আরও ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী সংস্থা র্যাব।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























