নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:২৭, ১১ অক্টোবর ২০২১
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঘোষণা করা হবে। ওই দিন ৮৭তম কমিশন বৈঠক শেষে তফসিল ঘোষণা করা হবে।
ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ওইদিন বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে তৃতীয় ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে। ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের তফসিল ঘোষণার কথা রয়েছে।
জানা যায়, বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে- তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন; অষ্টম ধাপের পৌরসভা সাধারণ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এর আগে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের দিন জানিয়েছেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপের ভোটের তফসিল হতে পারে। এছাড়া অন্যান্য নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।
সূত্র আরও জানায়, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। এসএসসি পরীক্ষার মধ্যে কোনো ভোট আয়োজন করা হবে না।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝখানে যে বিরতি রয়েছে সেখানে অন্তত দুই ধাপের ইউপি ভোট সম্পন্ন করতে চায় কমিশন। এছাড়া এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যেসব বিষয়ের আগে বেশি বিরতি রয়েছে সেই সেই সময় হতে পারে বাকি ধাপের ভোট। এক্ষেত্রে ১৬ থেকে ১৮ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর এই সময়ের মধ্যেও ভোটগ্রহণ করতে পারে ইসি।
ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























