নিজস্ব প্রতিবেদক
মহাসপ্তমী পূজা-অঞ্জলীতে উৎসবমুখর
আজ মহাসপ্তমী। নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা শুরু হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। করোনা মহামারির কারণে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা সীমিত আকারে করা হলেও এবার তা শিথিল করা হয়েছে। মণ্ডপে মণ্ডপে ঢাকের বোলে যেন ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দুদের হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা ও ঢাকের বাদ্য।
দেশের হাজার হাজার পূজামণ্ডপ এখন উৎসবে মাতোয়ারা। হিন্দু ধর্মাবলম্বীরা দল বেঁধে পূজা দেখতে যাচ্ছে। বিকাল থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়ছে।
চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠীর দিন দেবী আসনে আসীন হয়েছেন। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবী দুর্গার আগমনের ক্ষণ গণনা।
এবার দেবী এসেছেন ঘোড়ায় চড়ে, যাবেন দোলায় চড়ে। এ বছর সারা দেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে হবে দুর্গাপূজা।
রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।
আইনিউজ/এসডি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগাম দুর্গাপূজা
দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























