ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭, ১৪ অক্টোবর ২০২১
আপডেট: ১৮:৪৫, ১৪ অক্টোবর ২০২১

পরীক্ষামূলকভাবে ১০০ স্কুলশিক্ষার্থীকে দেওয়া হবে করোনা টিকা

করোনাভাইরাস প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে  টিকাদান কাযর্ক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ১২-১৭ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে দেওয়া হবে ফাইজারের টিকা। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দুপুর ১২ টায় শিশুদের এই টিকা দেওয়া কাযর্ক্রমের উদ্বোধন করবেন। ৭-১৪ দিন পযর্বেক্ষণের পর শুরু হবে মূল কর্মসূচি।

এর আগে বুধবার ফেসবুক লাইভে আসেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। সে সময় তিনি আজ থেকে (বৃহস্পতিবার) শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানান।

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম জানান, পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ সেন্টারে একটি টিকাকেন্দ্র হবে। প্রথম দিনে ৫০ থেকে ১০০ শিশুকে টিকা দেওয়ার পর তাদের পর্যবেক্ষণ করা হবে।

পর্যবেক্ষণ শেষে রাজধানী ঢাকায় স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি ব্যাপক আকারে চালু করা হবে বলেও এ সময় জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

প্রসঙ্গত, বাংলাদেশে এখন ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরাসরি কোনো নির্দেশনা নেই।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়