ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭, ১৪ অক্টোবর ২০২১
আপডেট: ১২:২০, ১৪ অক্টোবর ২০২১

সারাদেশে বিজিবি মোতায়েন

বিজিবি। ফাইল ছবি

বিজিবি। ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ১৮টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

দুর্গোৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে বুধবার রাত থেকে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন শুরু করেছেন তারা।  

মন্দির ও আশপাশে টহল দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবেন তারা। 

বিজিবির পরিচালক অপারেশন লে. কর্নেল ফয়জুর রহমান বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করেছেন। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছে বিজিবি সূত্র।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়