ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ১৪ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:৪২, ১৪ অক্টোবর ২০২১

‘ইন্সপায়ারিং ওমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ১৫ নারী

সারাবিশ্বে স্বেচ্ছাসেবী কার্যক্রমে ৫৭ শতাংশ নারীদের অংশগ্রহণ রয়েছে। স্বেচ্ছাসেবায় নারীদের অংশগ্রহণকে শক্তিশালী করে যা কিনা অসমতা দূর করতে সহায়তা করে। 

নারী স্বেচ্ছাসেবীদের এই গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানাতে এবং অনুপ্রেরণা জোগাতে ১৫ জন নারীকে  ‘ইন্সপায়ারিং ওমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১’ সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিএইডি ভবনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনভি বাংলাদেশ, ভিএসও বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এই সম্মাননা প্রদানের আয়োজন করে।

এই আয়োজনে পদকপ্রাপ্ত ১৫ জন নারীর মধ্যে নানা ধাপে নির্বাচিত সেরা ৫ জন স্বেচ্ছাসেবী হলেন— ফরিদপুরের তাহিয়াতুল জান্নাত, ঢাকার কামরুন নাহার কলি ও তাসনুভা আনান, রংপুরের আরিফা জাহান বিথি, নোয়াখালীর আয়েশা আক্তার। ক্রমানুসারে এই ৫ জন সম্মাননা পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া ১৫ জনের প্রত্যেকেই ক্রেস্ট, সার্টিফিকেট এবং পদক পেয়েছেন।

আয়োজকরা জানান, করোনাকালে স্বাস্থ্য, সচেতনতা বৃদ্ধি, খাদ্য বিতরণ, সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা, শিক্ষা, স্যানিটেশন, পরিবেশ, মানসিক স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি, বেসরকারি, এনজিও, আন্তর্জাতিক এনজিও, দাতাসংস্থা, সামাজিক সংস্থা, জাতিসংঘ, সুশীল সমাজের প্রতিনিধিরা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানা আফরোজ (সচিব এবং প্রধান নির্বাহী পরিচালক, সরকারি-বেসরকারী অংশিদারীত্ব কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়), ভ্যানএনগুয়েন (উপআবাসিকপ্রতিনিধি, ইউএনডিপি), দীপক চক্রবর্তী (অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লীউন্নয়ন ও সমবায়), আখতার উদ্দিন (কান্ট্রিকো-অরডিনেটর, ইউএনভি বাংলাদেশ), প্রফেসর ড. তানিয়া হক (মহিলা ও জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। 

এছাড়াও ডা. কাজী আনোয়ারুল হক, প্রাক্তন অতিরিক্ত সচিব এবং নীতি বিশেষজ্ঞ, আব্দুর রশিদ খান (প্রধান প্রকৌশলী, এলজিইডি), জলিনুর হক (পরিচালক, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ডলার্নিং, প্ল্যান ইন্টারন্যাশনাল), সালাহউদ্দিন আহমেদ, (বিজনেস পার সুটলিড, ভিএসও বাংলাদেশ) এবং অ্যাকশন এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আফসানা আলীম।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়