ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ১৫ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:২৬, ১৫ অক্টোবর ২০২১

আজ বিজয়া দশমী

আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে আজ শুক্রবার শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনার কারণে এবার বিজয়া দশমীতে শোভাযাত্রা হচ্ছে না।

চন্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্যে দিয়ে গত ১১ অক্টোবর থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পরবর্তী চারদিন সারা দেশের পূজামন্ডপগুলোতে পূজা-অর্চনার মধ্যদিয়ে ভক্তরা দেবী দূর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

আজ বিকেল ৪টা থেকে শুরু হবে প্রতিমা বিসর্জন। এর মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব।

গতকাল দিনব্যাপী বিভিন্ন পূজামণ্ডপে সারাবিশ্বের কল্যাণ এবং করোনামুক্ত বিশ্ব কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমী পূজার আনুষ্ঠানিকতা। পুরাণ মতে, এই তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে লঙ্কার রাজা রাবণকে বধ করেছিলেন দশরথ পুত্র শ্রীরামচন্দ্র। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়