ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২০, ১৫ অক্টোবর ২০২১
আপডেট: ২০:৪৮, ১৫ অক্টোবর ২০২১

দেশে সম্প্রীতি-শান্তি কামনায় মসজিদে মসজিদে মোনাজাত

দেশে প্রত্যেক ধর্মাবলম্বী মধ্যে সম্প্রীতি রক্ষা ও শান্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে মসজিদে মসজিদে মোনাজাত করেছেন মুসল্লিরা।

শুক্রবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন মসজিদে জুমার খুতবায় ও নামাজ শেষে মোনাজাত করা হয়।

এছাড়া অনেক মসজিদে আসন্ন পবিত্র ঈদে মিলানুন্নবী উপলক্ষে মহানবীর (সা.) জীবনদর্শনের ওপরও আলোচনা হয়েছে।

রাজধানীর গুলিস্থানে পীর ইয়ামেনি মার্কেট জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, বিশ্ব শান্তির প্রতীক হচ্ছেন হযরত মুহাম্মদ (সা.)। আল্লাহতায়ালা মহানবীকে বিশ্ব শান্তির জন্য পাঠিয়েছেন। ইসলামের শান্তির বারতা, মহানবীর জীবনদর্শনসহ নানা বিষয়ে খুতবায় আলোচনা করা হয়েছে। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে দেশে সম্প্রীতি ও শান্তির জন্য সাহায্য প্রার্থনা করা হয়েছে।

জুমার খুতবায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করেছেন খতিব। বায়তুল মোকাররম মসজিদসহ অন্যান্য মসজিদেও ইসলামে শান্তির দিক তুলে ধরে মুসুল্লিদের উদ্বুদ্ধ করেন ইমাম। এছাড়া, রাজধানীর উত্তরা, আজিমপুর, মগবাজার, পান্থপথ, পুরান ঢাকার কিছু মসজিদের মুসুল্লিরাও জানিয়েছেন, খতিবগণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির পক্ষে মুসুল্লিদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়