ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

রুহুল ইসলাম হৃদয়

প্রকাশিত: ১৯:৩০, ১৫ অক্টোবর ২০২১
আপডেট: ২০:৩৮, ১৫ অক্টোবর ২০২১

ইন্টারনেট বিচ্ছিন্ন: রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট বিক্রি বন্ধ

ট্রেনের টিকেট। ফাইল ছবি।

ট্রেনের টিকেট। ফাইল ছবি।

দেশব্যপী শুক্রবার (১৫ অক্টোবর) সকাল থেকে মুঠোফোনের গ্রাহকেরা সিমে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। আখাউড়া-সিলেট রেলপথের রেলস্টেশনগুলোতেও সিমের ইন্টারনেট সংযোগে সমস্যার কারণে ট্রেনের টিকেট বিক্রি বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন টিকেট প্রত্যাশী যাত্রীরা।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে আখাউড়া-সিলেট রেলপথের ভানুগাছ, শমসেরনগর ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে এ সমস্যার বিষয়টি জানা যায়।

জানা যায়, শুক্রবার দুর্গাপূজার বিজয়া দশমীর শেষ দিন থাকায় ঢাকা ও সিলেটে চাকুরীরত অনেক মানুষজন ভানুগাছ, শমসেরনগর ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের টিকেট ক্রয় করতে পারেননি। ফলে রেলওয়ে স্টেশনগুলোতে অনেক টিকেট অবিক্রিত রয়ে গেছে।

সিলেটে যাওয়ার জন্য টিকেট করতে আসা যাত্রী আহমেদুজ্জামান আলম বলেন, ‘পরিবারের সদস্যের শরীর খুব অসুস্থ্য থাকায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে সিলেট যেতে হবে। কিন্তু রেলওয়ে স্টেশনে এসে দেখি ইন্টারনেট না থাকায় টিকেট পাওয়া যাচ্ছে না। আরেক টিকেট প্রত্যাশী নাজিম মিয়া বিকালে পারাবত এক্সপ্রেসে ঢাকা যাবেন বলে ভানুগাছ রেলওয়ে স্টেশনে গেলে তিনিও ইন্টারনেটের সমস্যার কারনে টিকিট ক্রয় করতে পারেননি বলে জানান।

এ বিষয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ স্টেশনে গ্রামীণফোন সিমের ইন্টারনেট সংযোগে সমস্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল ৮টায় নির্ধারিত সময়ে কাউন্টার খুলে টিকেট বিক্রি শুরু করলে সাড়ে ৮টার দিকে সমস্যা শুরু হয়। রেলের গ্রামীনফোন সিমের ইন্টারনেট বিঘ্নিত হওয়ায় সার্ভারে ঢুকতে না পেরে তারা টিকেট বিক্রি করতে পারছিলেন না। ইন্টারনেট সমস্যার কারণের সকালে পারাবত এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস টেনের টিকেট বিক্রি না করতে পারায় অনেক যাত্রীকে ফেরত চলে যেতে হয়েছে।’  

একই কারণে সকাল ৮ টা থেকে টিকেট বিক্রি বন্ধ ছিল বলে জানান শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উদয় কোশল সিংহ।

শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, শুক্রবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর অনেক সদস্যরা ট্রেনের টিকেট ক্রয় করতে এসে ফেরত চলে যান। তাই কালনী এক্সপ্রেসের টিকেটগুলো অবিক্রিত রয়ে যায়। তাছাড়া শমসেরনগরের বরাদ্দকৃত পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের টিকিটগুলোও অবিক্রিত রয়ে যায়।

তিনি আরও বলেন, সিলেট-আখাউড়া সেকশনের ১০টি স্টেশনের টিকেটগুলো অবিক্রিত রয়ে যাওয়ায় চরম ভোগান্তীতে পড়ে টিকেট প্রত্যাশী যাত্রীরা।

আইনিউজ/রুহুল ইসলাম হৃদয়/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়