ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ১৭ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:৪০, ১৭ অক্টোবর ২০২১

এবার বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশে সম্প্রচারে ফিরল স্টার জলসা

জি বাংলার পর এবার বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশে সম্প্রচারে ফিরল ভারতীয় টেলিভশন চ্যানেল স্টার জলসা। শনিবার (১৬ অক্টোবর) রাত থেকে চ্যানেলটি দেশের ক্যাবল টিভি ও ডিটিএইচে দেখা যাচ্ছে।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানায়, স্টার জলসা কর্তৃপক্ষের কাছ থেকে ‘ক্লিন ফিড’ পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন। চ্যানেলগুলোতে আগের মতোই সব অনুষ্ঠান সম্প্রচার করা হবে। তবে বিজ্ঞাপন বিরতিতে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। 

নতুন করে চালু হওয়া স্টার জলসার অনুষ্ঠানের মাঝের বিজ্ঞাপন বিরতিতে ‘সম্মানিত গ্রাহক, বিজ্ঞাপন বিধিনিষেধের জন্য বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ রয়েছে। বিজ্ঞাপন বিরতি শেষে অতি শিগগিরই আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ’, এই বার্তাটি দেখা যাচ্ছে। 

জি বাংলা কর্তৃপক্ষ থেকে গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ক্লিন ফিড পেয়ে শুক্রবার থেকে বাংলাদেশে ক্যাবল অপারেটররা চ্যানেলটি সম্প্রচার করছেন।

সরকারি নির্দেশনা মেনে গত ১ অক্টোবর থেকে অনুষ্ঠানের মধ্যে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন বাংলাদেশের ক্যাবল অপারেটররা।

পরে গত ৫ অক্টোবর সব চ্যানেল বন্ধ না রেখে বিজ্ঞাপনবিহীন (ক্লিন ফিড) বিদেশি টিভি চ্যানেলে বা অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসকসহ সংশ্লিষ্টদের একটি চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়