নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১২, ১৭ অক্টোবর ২০২১
মৃত্যুর তালিকায় আরও ১৬, কমেছে শনাক্তের হার
ফাইল ছবি
মহামারি করোনাভাইরাসে গত এক দিনে দেশে আরও ১৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ৭৬৮ জনের।
এদিকে এক দিনের ব্যবধানে মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের হার। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৩১৪ জন, যাতে শনাক্তের হার দ্বিতীয় দিনের মতো দুই শতাংশের নিচে রয়েছে।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ১৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষায় ৩১৪ জনের করোনা শনাক্ত হয়, যাতে শনাক্তের হার ১.৭৪ শতাংশ। শনিবার এ হার ছিল ১.৮৮ শতাংশ। দেশে এ পর্যন্ত ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যাতে শনাক্তের হার ১৫ দশমিক ৫১ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৬ জন। এ সময় ঢাকায় ৭ জন এবং চট্টগ্রামে ৩ জন মারা গেছেন। রাজশাহী, খুলনায় ও ময়মনসিংহে ২ জন করে মারা গেছেন। অন্যান্য বিভাগে কেউ মারা যাননি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























