নিজস্ব প্রতিবেদক
মন্দিরে-মণ্ডপে হামলার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ
শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে-মণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।
সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রতিবাদী শিক্ষার্থীরা।
শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন।
অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। কিছুক্ষণ পরে আরও কিছু শিক্ষার্থী টিএসসি এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে আসেন।
বিশেষ করে জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা বেশি রয়েছে ওই অবরোধে। এ সময় তারা ‘সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে’, ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’- এসব স্লোগান দিচ্ছিলো।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























