ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ১৯ অক্টোবর ২০২১

দেশজুড়ে বৃষ্টি, থাকবে আরও দুদিন

মৌসুমি বায়ুর সক্রিয়তায় সারাদেশেই বৃষ্টি হচ্ছে। এই অবস্থা আরও ২-৩ থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে তারা। 

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের অধিক্য বিরাজ করছে। যার কারণে, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্যই সেখানে ৩নং স্থানীয় সর্তক সংকেত দেওয়া হয়েছে। 

এছাড়া উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরর্বতী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় সাতক্ষীরায়, ৯১মিলিমিটার। এই বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। তারা আরও বলেন, এ বৃষ্টির পরে থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে।

আইনিউজ/তনিমা/এসডিপি 

Green Tea
সর্বশেষ