নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের দুইপক্ষে সংঘর্ষ, নিহত ৭
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দুই পক্ষে সংঘর্ষে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। সংঘর্ষের ওই ঘটনায় কমপক্ষে সাত জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত সন্দেহে মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
নিহতদের মধ্যে চারজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- উখিয়ার বালুখালী-২ এর ইদ্রিস, বালুখালী-১ এর ইব্রাহীম হোসেন, ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক এবং আবুল হোসেনের ছেলে মো. আমীন। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘের্ষর পর অস্ত্রসহ একজনকে আটক করেছি। কী কারণে পক্ষ দুটি সংঘর্ষে জড়িয়েছিলে সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি তিনি।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























