নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:২৩, ২৩ অক্টোবর ২০২১
একদিনে মৃত্যু ৯ জনের, শনাক্ত ২৭৮ জন
ফাইল ছবি
দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়েছে। একইসাথে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যাতে শনাক্তের হার ১.৮৫ শতাংশ।
শনিবার (২৩ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪২ জনের। এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৩ হাজার ৬৬৫টি নমুনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জন, যাতে মোট শনাক্তের হার ১৫.৩৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৩ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, রাজশাহী ২ জন, খুলনায় ২ জন, সিলেট, রংপুর ও ময়মনসিং বিভাগে ১ জন করে মারা গেছেন। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কেউ মারা যায়নি।
এছাড়া গত এক দিনে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।
গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও ১৫ হাজার ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটাই করোনার প্রকোপ নিম্নমুখী ছিল। অক্টোবরেও তা অব্যাহত রয়েছে।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























