ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ২৫ অক্টোবর ২০২১

নিবন্ধন ছাড়া কোনো ই-কমার্স প্রতিষ্ঠান চলবে না

সম্প্রতি আলোচনায় আসা ই-কমার্স ব্যবসায় শৃঙ্খলা আনতে চায় সরকার। এর অংশ হিসেবে প্রত্যেক ই-কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া কোনো ই-কমার্স প্রতিষ্ঠান চলবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ই-কমার্স নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা বলেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

নিবন্ধন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সব ব্যবসায়ীকে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। আইসিটি বিভাগ এসব করে দিলে তা বাস্তবায়ন করা হবে। যারা নিবন্ধন করবে না, তারা ব্যবসা থেকে আউট হয়ে যাবে। এ নিবন্ধন করতে কোনো খরচ লাগবে না।’

টিপু মুনশি বলেন, ‘আইনগতভাবে চেক করার জন্য সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্মের (সিএলটিপি) ব্যবস্থা করতে হবে। সেন্ট্রাল ম্যানেজমেন্ট কপ্লেইন সিস্টেম, কোথাও কারো অভিযোগ থাকলে এখানে আসবে। আইসিটি বিভাগ আগামী তিন মাসের মধ্যে এসব করে দেবে। আগামী দুই তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে তারা ফলোআপ দেবে।’

ইভ্যালি ছাড়াও আরও কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে মন্ত্রী বলেন, ‘একটা নির্দেশনা এসেছে ইভ্যালির ব্যাপারে। এটা একটা গাইডলাইন, এটা দিয়ে আমরা শুরু করতে পারি।’

যুবক ও ডেসটিনির গ্রাহকদের টাকা ফেরত পাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যুবক ও ডেসটিনির স্থাবর সম্পত্তি আছে, সে সম্পত্তি তারা নিয়ে যেতে পারেনি। কিছু ক্যাশ তারা নিয়ে গেছে। আইনি প্রক্রিয়ায় সে সম্পত্তি রিলিজ করা গেলে, সেটার দাম পাওয়া গেলে, আদালত নির্দেশ দিলে দেওয়া যেতে পারে। তবে এসব প্রতিষ্ঠানের অনেক প্রপার্টি বেদখল হয়ে আছে।’

আইনিউজ/এসডি

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলো ইকবাল হোসেন (সিসিটিভি ফুটেজসহ)

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলো ইকবাল হোসেন (সিসিটিভি ফুটেজসহ)

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়