ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

সাজু মারছিয়াং

প্রকাশিত: ১১:৪১, ২৬ অক্টোবর ২০২১
আপডেট: ১১:৪৬, ২৬ অক্টোবর ২০২১

কেক কেটে খাসি স্টুডেন্ট ইউনিয়নের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাসি স্টুডেন্ট ইউনিয়ন বাংলাদেশ (কেএসইউ) এর ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার (২৫ অক্টোবর) বিকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সদস্যদের উপস্থিতিতে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানটি উদযাপন করে  খাসি স্টুডেন ইউনিয়ন সিলেট শাখার সদস্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সাধারণ সম্পাদক রাজু রুপসি শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সভাপতি আ্যলিজ্যক তাংসং এবং খাসি স্টুডেন্ট ইউনিয়ন বাংলাদেশ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।

'খাসি স্টুডেন্টস ইউনিয়ন  বাংলাদেশ (কেএসইউ) প্রতিষ্ঠার সাথে যে নামটি ওতোপ্রোতভাবে জড়িত তিনি হলেন এ সংগঠনের পথপ্রদর্শক প্রতিষ্ঠাকালিন সদস্য সিলভানুস লামিন। মূলত তার দূরদর্শী চিন্তা এবং বিচক্ষণতার ফলই আজকের কেএসইউ সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনিই প্রথম ঢাকা তথা বাংলাদেশে একটি খাসি ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি ঢাবিতে পড়ার সময় গারো, সাঁওতাল ও পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিসত্তারই আলাদা সংগঠনের বিষয়টি লক্ষ্য করেন। তাদের সাথে নিবিড়ভাবে চলাফেরার কারণেই উনার মাঝে এমন চিন্তা আসলো যে, আমরা খাসিরাও এরকম একটি সংগঠন করতে পারি। এ উদ্দেশ্যে তিনি প্রথমে নির্মল মূখীম (প্রতিষ্ঠাতা সভাপতি) এর সাথে আলোচনা করে, ইতিবাচক সাড়া পান। শুরু করেন ঢাকায় বিভিন্ন কলেজে অধ্যয়নরত  বিভিন্ন ছাত্র ও ছাত্রীদের সাথে। প্রত্যেকে চিঠিও দেন তিনি। এভাবেই ২০০০ সালের ২৫ অক্টোবর আসাদ গেটের অবলেট জুনিওরেটে সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খাসি স্টুডেন্টস ইউনিয়নের কার্যক্রম শুরু হয়।  শুরুতে ২৫ জন সদস্য নিয়ে কেএসইউ এর পথযাত্রা শুরু হয়। কেএসইউথর প্রথম সদস্য

সংগঠনের প্রতিষ্ঠাকালীন প্রথম ২৫ জন সদস্যগণ হলেন- নির্মল মূখীম, চার্লস মূখীম, শিশিলিয়া লামুরং, ঝলমল খংস্টিয়া, ফা. পিউস পডুয়েং, ফা. বাওয়েল তালাং, মনিকা খংলা,প্রবাস লামুরং, ডেন্টিনা মারলিয়া, সুইটি খংলা, আন্তনী মূখীম, অরিজেন খংলা, রেশমিলা লামিন, লাভলী সুছিয়াং, মিনবুই পালা, মার্গারেট সুমের, লিসি সুমের, শালমী পালা, হীরামন তালাং, অগাথা ধার, রনাল্ড টংপের, মার্কৃস তালাং, রাসেল তংপের সিলভানুস লামিন এবং প্যাট্রিক সুয়ের। 

২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন সহ সভাপতি সানডে পঃডুয়েং, যুগ্ম সম্পাদক রিয়া রেংখেলেম কোষাধ‍্যক্ষ, ইভিনিং ইয়ংইয়ুং, শিক্ষা বিষয়ক সম্পাদক র্মাকুস পাপাং, সিনিয়র সহ শিক্ষা সম্পাদক ডরিন মেগডালিন পামথেট,সহ শিক্ষা সম্পাদক আনারকলি লামিন, ও জেফারস সহ-যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক,ডানিয়েল পঃডুয়েং। এছাড়াও ছিলেন সদস্য সালোমি সুছিয়াং, মায়া পঃডুয়েং, রুসিলা রুপসি, মেম তংপের,বানরিশিষা পঃসেনটিউ,ক্লইসিমন লাংছিয়াং প্রমুখ। 

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

মৌলভীবাজারে খাসি জনগোষ্ঠীর পানজুম ধ্বংস ও শারীরিক আঘাতের প্রতিবাদ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়