নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ২৬ অক্টোবর ২০২১
খালেদা জিয়াকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বায়োপসির পর কয়েক ঘণ্টা আইসিইউতে রেখে কেবিনে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটা আসলে ওই অর্থে অপারেশন না। ডায়াগনস্টিকের একটি পার্ট। যেকোনো ছোট কিছুর পরেও আইসিইউতে রাখা হয়। সেই পরিপ্রেক্ষিতে কয়েক ঘণ্টা আইসিইউতে রেখে রাতেই তাকে কেবিনে শিফট করা হয়েছে।
এর আগে সোমবার দুপুরে খালেদা জিয়ার বায়োপসি করা হয়।
পরে জরুরি সংবাদ সম্মেলন করে তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনের ছোট একটি অপারেশন হয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা দেখলেন, উনার একটি বায়োপসি করা দরকার। ছোট একটি লাম্প (পিণ্ড) আছে এক জায়গায়। যেহেতু লাম্প আছে, তার ন্যাচার অব ভিউ জানার জন্য বায়োপসি করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























