নিজস্ব প্রতিবেদক
গণটিকার ২য় ডোজ: একদিনে পাবে ৮০ লাখ মানুষ
করোনা টিকাদান। ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। এদিকে স্বাস্থ্য অধিদফতর চায়, একদিনেই ৮০ লাখ লোককে টিকা দিতে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।
তিনি জানান, তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। একদিনে ৮০ লাখ লোক টিকা পাবে বলে আশা করছেন তারা।
শামসুল হক বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রয়োজনে বিকেল ৩টার পরও এ ভ্যাক্সিনেশন কর্মসূচি চলমান থাকবে। সারাদেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।
গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। তবে একদিনে সেই লক্ষ্যমাত্রা পূর্ণ হয়নি। তাই ২৯ সেপ্টেম্বরসহ ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























