নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৫৭, ২৮ অক্টোবর ২০২১
যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয়নি মিজানুর রহমান আজহারীকে
মিজানুর রহমান আজহারী। ফাইল ছবি।
ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেয়নি দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের বাঙালিদের মধ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন।
মিজানুর রহমান আজহারী মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে মালয়শিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছানোর পর যখন লন্ডনের ফ্লাইটে উঠার জন্য সংশ্লিষ্ট গেটে আসেন তখনই সেখান থেকে তাঁর ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। কেন তাঁকে এই ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি অথবা তাঁর ভিসা বাতিল করা হয়েছে কি না এ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।
মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে ব্রিটেনে একটি টিভির আমন্ত্রণে আসছিলেন। আগামী ৩১ অক্টোবর রবিবার থেকে লন্ডনসহ ব্রিটেনের ৫টি শহরে ইসলামী বক্তব্যের আয়োজন করা হয় ব্রিটেনের একটি টিভির পক্ষ থেকে। আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকেই আয়োজক টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন। আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন। ব্রিটিশ এমপি থেকে শুরু করে হোম অফিসসহ বিভিন্ন সংশ্লিষ্ট জায়গায় মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বক্তব্যে ভিডিও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মিজানুর রহমান আজহারীর লন্ডনের ‘আই অন টিভি’র আমন্ত্রণে আগামী ৩১ অক্টোবর একটি ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল। তবে তার যুক্তরাজ্যে আসার সংবাদে ক্ষুব্ধ ছিলেন দেশটির স্থানীয় প্রগতিশীল রাজনীতি মানবাধিকার কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
আইনিউজ/এসডি
পাটুরিয়ায় ১৭ টি ট্রাক নিয়ে হেলে পড়ে ফেরি
সাংবাদিকদের উপর ক্ষ্যাপেছেন মির্জা ফখরুল (Video)
ছেলেদের ইসলামিক নাম অর্থসহ | ছেলে শিশুর নাম|
বিভাগ হচ্ছে কুমিল্লা ও ফরিদপুর, নাম হবে পদ্মা-মেঘনা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























