নিজস্ব প্রতিবেদক
ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের সাথে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন কসবা রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল হওয়া ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার জন্য আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বিকল ইঞ্জিন সরানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
এদিকে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
আইনিউজ/এসডি
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
পাটুরিয়ায় ১৭ টি ট্রাক নিয়ে হেলে পড়ে ফেরি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























