ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০১, ২৯ অক্টোবর ২০২১

খালেদা জিয়া ভালো আছেন

খালেদা জিয়া। ফাইল ছবি।

খালেদা জিয়া। ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গতকাল ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন। সবাই দোয়া করবেন, তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং মুক্ত হয়ে ফিরে আসতে পারেন।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিন এ কথা বলেন। অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের 'জাতিসত্ত্বার অন্তরালে বিষাক্ত নিঃশ্বাস' বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাহস করে বই লেখার জন্য অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা অনেকেই লিখতে পারি না। আমি লেখা ভুলে গেছি। পলিটিক্সের ঝামেলায় সব ভুলে গেছি। যখন জেলে ছিলাম তখন কিছু লেখার চেষ্টা করেছিলাম। পরে এসে দেখি ওটা এখন লেখা যাবে না। প্রকাশ করা যাবে না। প্রকাশ করতে গেলে এখন যতটুকু হাঁটাহাঁটি করছি সেটাও করতে পারব না।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে একটি অস্বাভাবিক, বিকৃত অবস্থা বিরাজ করছে। সবার আগে আওয়ামী লীগের বিচার হবে এজন্য বাংলাদেশ রাষ্ট্রটাকে তারা একটি বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছেন। সমস্ত অর্জনকে তারা ধ্বংস করে দিয়েছে। সংবিধান অনুযায়ী আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট তারা শেষ করে দিয়েছে। আমাদের যে বিচার ব্যবস্থা, সে বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের প্রশাসনকে তারা পুরোপুরিভাবে দলীয়করণ করেছে। আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগের গণমাধ্যমে পরিণত করেছে। এটা আওয়ামী লীগের চরিত্রের পুরনো ইতিহাস। ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত একইভাবে তার দেশ পরিচালনা করেছেন। শেষ পর্যন্ত 'বাকশাল' প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগকে জিজ্ঞাসা করলে এটা এড়িয়ে যায়। তারা গণতন্ত্র কথা বলে? এটা (বাকশাল) জিজ্ঞাসা করলে উত্তর দেয় না।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

আইনিউজ/এসডি

পাটুরিয়ায় ১৭ টি ট্রাক নিয়ে হেলে পড়ে ফেরি

সাংবাদিকদের উপর ক্ষ্যাপেছেন মির্জা ফখরুল (Video)

বিভাগ হচ্ছে কুমিল্লা ও ফরিদপুর, নাম হবে পদ্মা-মেঘনা

Green Tea
সর্বশেষ