নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:২৩, ৩১ অক্টোবর ২০২১
ছবিয়ালদের মিলন মেলা
প্রথমবারের মত দেশের প্রবীণ-নবীন, পেশাদার ও সৌখিন ফটোগ্রাফারদের সমন্বয়ে পালিত হয়েছে ‘ছবিয়াল মিলন মেলা-২০২১’। নবীন-প্রবীণ ফটোগ্রাফারদের মধ্যে মেলবন্ধন সৃষ্টির মাধ্যমে দেশের ফটোগ্রাফির উৎকর্ষ সাধনের জন্যই এই মেলার আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
শুক্রবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জের জিন্দা পার্কে কেক কাটার মধ্যদিয়ে দিনব্যাপী এ মিলন মেলা শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েকশ ফটোগ্রাফার নাম রেজিস্ট্রেশন করে অংশ নেন।
গ্রীষ্মের ছুটি প্রায় শেষ, সবুজ পাতারা হলুদ হতে শুরু করেছে। হালকা বাতাস শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। আকাশে মেঘ আর রোদের লুকোচুরি খেলার মধ্যে নারায়নগঞ্জের জিন্দা পার্ক সরগরম হয়ে উঠে ছবিয়ালদের পদচারনায়। এদিন সকাল সকাল ১০টায় শুরু হয়ে টানা বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
দিনব্যাপি ভিন্ন ভিন্ন আয়োজনের পাশাপাশি র্যাফেল ড্র ও খেলাধুলার মাঝে ছবি নিয়ে গল্প, অভিজ্ঞ ছবিয়ালদের নানা অভিজ্ঞতা এবং পরামর্শ মিলন মেলার আনন্দে অন্যরকম একমাত্রা যোগ হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল মুখরোচক খাবার।
ছবিয়াল মিলন মেলায় দেশের বরেণ্য ছবিয়াল ও ফটো সাংবাদিকদের উপস্থিতি ভিন্নমাত্রা যোগ হয়। ম্যাপ ফটো এজেন্সির হাসান চন্দন, চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটি-এর প্রতিষ্ঠাতা মহাসচিব মওদুদুল আলম, বরেণ্য ফটোগ্রাফার প্রিজমা’র পরিচালক রফিকুল ইসলাম, সিনিয়র ফটোগ্রাফার লতিফ হোসেন, প্রথম আলোর কন্টেন্ট ক্রিয়েটর ও ফটো জার্নালিস্ট সুদীপ্ত সালাম, ফটোগ্রাফি অ্যাট ড্রিম আর্ট প্রোডাকশনের পরিচালক অভিজিৎ বিশ্বাস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। তারা ফটোগ্রাফির বিভিন্ন দিক এবং তাদের ফটোগ্রাফি জীবনের বিভিন্ন দিক মেলায় অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরেন।
পরে মেলায় আয়োজিত ছবি প্রদর্শনীর বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কৃত ছবিয়ালদের ক্রেস্টসহ দুই রাত তিন দিন সুন্দরবন ট্যুরের সুযোগ রয়েছে।
প্রিন্ট এক্সিবিশন ও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট স্পন্সর করছে বাংলাদেশের অন্যতম চ্যারিটিবল অর্গানাইজেশন পেন্সিল ফাউন্ডেশন। পুরস্কৃত ছবিয়ালদের ক্রেস্টসহ দুই রাত তিন দিনসুন্দরবন ট্যুর স্পন্সর করেছে বাংলাদেশের অন্যতম ট্র্যাভেল গ্রুপ ফেমাস ট্যুর বিডি।
এছাড়াও ছবিয়াল মিলন মেলায় অংশগ্রহণকারী সবার জন্য ছিল আকর্ষণীয় টি-শার্ট ও ফেইস মাস্ক স্পন্সর কওে ডিজিটাল শপ। টি-শার্ট ও ছবিয়াল মিলন মেলার ডিজাইন করে প্রিন্ট টাচ। টি-শার্ট ব্র্যান্ড: অরণ্য। বুকের ব্যাচের স্পন্সর করে ঢাকার ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানি সিটিকম নেটওয়ার্ক ।
ছবিয়াল মিলন মেলায় ঢাকা থেকে যাওয়া আসার সুবিধার্থে, বাংলাদেশের অন্যতম ফটোগ্রাফি গ্রুপ ‘এক্সপ্লোর ফটোগ্রাফি বাংলাদেশ’ ৪টি কোস্টার মিনি এসি বাস ও স্পটের ভাড়া স্পন্সর করে। এছাড়া ওয়েডিং ফ্রেম পুরো আয়োজনের ছবি ও ভিডিও কাভার, রকমারি সাজগোজ সবার জন্য একটি করে পকেট পন্ডস পাউডার , ফটোগ্রাফারস ওয়েলফার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেক এবং স্টাইল রিনোন র্যা ফল ড্র গিফট স্পন্সর করে।
ছবিয়াল মিলন মেলার আয়োজক বিশিষ্ট ফটোগ্রাফার তৌহিদ পারভেজ বিপ্লব ও মো. শরীফ উদ্দিন (অপূর্ব) বলেন, নবীন-প্রবীণ ফটোগ্রাফারদের উপস্থিতিতে দেশে প্রথমবারের মত ছবিয়াল মিলনমেলা-২০২১ অত্যন্ত সফল ভাবে সম্পন্ন হয়েছে। যা নবীন ফটোগ্রাফারদের উৎকর্ষতা সাধনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























