ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০, ৩১ অক্টোবর ২০২১
আপডেট: ১৪:৩১, ৩১ অক্টোবর ২০২১

১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান শুরু সোমবার, চলবে আটটি কেন্দ্রে

করোনা টিকা নিচ্ছেন এক শিক্ষার্থী। ফাইল ছবি

করোনা টিকা নিচ্ছেন এক শিক্ষার্থী। ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১ নভেম্বর) থেকে। এদিন রাজধানী ঢাকার আটটি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। 

তবে আগামীকাল সোমবার একটি কেন্দ্র উদ্বোধন হবে, পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি সাত কেন্দ্রে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। উল্লেখ্য, ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হবে। 

তিনি জানান, প্রাথমিকভাবে ১২টি কেন্দ্র নির্বাচন করা হলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় আটটি কেন্দ্রকে টিকাদানের জন্য নির্বাচিত করা হয়েছে। 

প্রাথমিকভাবে নির্বাচিত বারো কেন্দ্রের মধ্যে রয়েছে- হার্ডক ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ,চিটাগং গ্রামার স্কুল, কসমো পলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ,আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ,সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল, বিএইচ খান স্কুল অ্যান্ড কলেজ এবং আহমেদ বাওয়ানী একাডেমি। শেষ পর্যন্ত কোন চারটি স্কুল নির্বাচিত হওয়া থেকে বাদ পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে এরইমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সে তথ্য আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে টিকার তথ্য ভাণ্ডারে যোগ হওয়ায় শিক্ষার্থীরা এখন নিবন্ধন করতে পারছে।

প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠানো তথ্য সুরক্ষা ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হওয়ায় ঢাকা মহানগরীর শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে টিকার নিবন্ধন করতে বলেছে মাউশি। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ