নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলী গার্ডেন সিটিতে দুই স্বর্ণের দোকানে চুরি
রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটির দুটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে শপিং মলের চারতলার দুটি দোকানে চুরির ঘটনা ঘটে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল (শুক্রবার) রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর সকালে এসে দুই প্রতিষ্ঠানের কর্মচারীরা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় আমরা সংগ্রহের চেষ্টা করছি।
আরও পড়ুন- ‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ করে গেজেট
চুরি হওয়া দোকান দুটি হলো- ‘বেস্ট আ্যন্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স।’
কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে তা মালিকদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন- স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু হবে বুস্টার ডোজ
রমনা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান রানা বলেন, কী পরিমাণ স্বর্ণ চুরি হয়েছে তা আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। তবে এই চুরির সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে আমরা ইতোমধ্যেই অভিযানে নেমেছি।
আইনিউজ/এসডিপি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























