ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ৩১ জানুয়ারি ২০২২
আপডেট: ২১:১৫, ৩১ জানুয়ারি ২০২২

১১ জেব্রার মৃত্যু : সাফারি পার্কের দুই কর্মকর্তা প্রত্যাহার

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১ জেব্রার মৃত্যুর ঘটনায় পার্কটির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করা হয়েছে। তাদের ঢাকার বন অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

তাদের স্থলে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফরিদপুরের সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম এবং কক্সবাজারের ডুলাহাজরার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। 

শুধু তাই নয়, গাজীপুর সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত্যাহারের উদ্যোগও নেওয়া হয়েছে।

আরও পড়ুন- পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ (ভিডিও)

সোমবার (৩১ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, জেব্রা মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্ত করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের স্বার্থে দায়িত্বরতদের প্রত্যাহার ও বদলি করা হয়।

আরও পড়ুন- জেব্রার মৃত্যু : সাফারি পার্ক পরিদর্শনে তদন্ত কমিটি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে প্রত্যাহার করা, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এর আগে গত শনিবার (২৯ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানিয়েছিলেন, ২ জানুয়ারি থেকে পার্কে জেব্রা মৃত্যু শুরু হয়। এরপর ২৯ জানুয়ারি পর্যন্ত সেখানে মোট ১১টি জেব্রার মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ