নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩০, ৩১ জানুয়ারি ২০২২
সস্ত্রীক করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী
আব্দুল মোমেন ও সেলিনা মোমেন
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (৩১ জানুয়ারি) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ক্ষুদে বার্তায় বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণী সেলিনা মোমেনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরো জানা যায়, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার কোভিড শনাক্ত হয়। তারা সবাই এখন মোটামুটি সুস্থ। প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীরও পরীক্ষা করানো হয়। এতে তারও পজিটিভ রিপোর্ট এসেছে।
আরও পড়ুন- সিনহা হত্যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড : আদালত
এর আগে ২০২০ সালের নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তখন নাইজারে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে অংশ নেওয়া বাতিল করতে হয় তাকে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে শিক্ষক মানববন্ধন
বাউল পরিচয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ ‘সেলিম ফকির’
হাজারো মহিষ ওঠে এই বাজারে
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























