ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২২

সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

খালেদা জিয়া

খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান। 

তিনি বলেন, এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বাসায় ফিরবেন। এ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের গঠন করা বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড এভার কেয়ারের অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবে।

আরও পড়ুন- আওতা কমেছে শৈত্যপ্রবাহের, চার বিভাগে বৃষ্টির আভাস

গত ১৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়াকে বাসায় নেওয়ার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বাসভবনে কর্মরত সবার করোনা টেস্ট করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে পুরো বাড়ি।

৭৭ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ সর্বশেষ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।

আরও পড়ুন- পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ (ভিডিও)

১৩ নভেম্বর তার বাসভবন ফিরোজায় রক্তবমির পরপরই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভার কেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তাকে চিকিৎসা দিচ্ছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

Green Tea
সর্বশেষ