ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২২

সাফারি পার্কে নতুন প্রকল্প পরিচালক

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া প্রকল্প পরিচালক হলেন মোল্যা রেজাউল করিম। তিনি  বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকার বন সংরক্ষক (চলতি দায়িত্ব) হিসেবেও দায়িত্বরত।

মোল্যা রেজাউল করিম সাবেক প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন- ১১ জেব্রার মৃত্যু : সাফারি পার্কের দুই কর্মকর্তা প্রত্যাহার

বন অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর’র অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পে নতুন প্রকল্প পরিচালককে দায়িত্ব প্রদান করা হয়।

আরও পড়ুন- পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ (ভিডিও)

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর নির্দেশে এর পূর্বে ৩১ জানুয়ারি ২০২২ তারিখে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার পূর্বক বন অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ