ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২২

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৬ জন করোনা রোগী। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৭৪টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।

আরও পড়ুন- সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই

এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২৫ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ৩, সিলেটে ১, রংপুরে ২ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৭ হাজার ১৭ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জনে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়