নিজস্ব প্রতিবেদক
১৩৮ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ
সপ্তম ধাপে দেশের ২০ জেলার ২৪টি উপজেলার ১৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল আটটায় এ ভোট শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
ভোটাররা স্বতস্ফূতভাবে লাইনে দাড়িয়েছেন ভোট দেওয়ার জন্য। তবে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওযায় সেখানে ভোট হওতে যাওয়া দুটি ইউনিয়নে ভোটারের উপস্থিতি কম দেখা যাচ্ছে।
নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিজিবির সদস্যরাও।
এদিকে সপ্তম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ১১ জন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এই ধাপে পাঁচ হাজার ৮৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন প্রার্থী। সংরক্ষিত নারী সদস্য পদে এক হাজার ২৩৬ জন।
এছাড়াও সাধারণ সদস্য পদে চার হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৩৫০টি, ভোটকক্ষ সাত হাজার ৮৫টি।
ইউপি নির্বাচনের এ ধাপে (সপ্তম ধাপে) মোট ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন, নারী ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।
আইনিউজ/এসডি
হঠাৎ ট্রাকের নিচে মোটরসাইকেল আরোহী
কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল
মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২
চার বছর আমি আর মিশা ভাই স্বামী-স্ত্রীর মতো ছিলাম : জায়েদ খান
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























