ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ৭ ফেব্রুয়ারি ২০২২

বাবা-মায়ের পাশে শায়িত পীর হাবিবুর রহমান

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে. সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।

এর আগে বিকেল সাড়ে ৩টায় মরহুমের গ্রামের বাড়ি কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়।  

এসময় স্মৃতিচারণ করে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পীর হাবিবুর রহমানের ছোট ভাই সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, পীর হাবিবুর রহমানের বড় ভাই অ্যাডভোকেট মতিউর রহমান পীর, পীর হাবিবের ছেলে আহনাফ ফাহমিন অন্তর।

এর আগে সকাল সাড়ে ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সুনামগঞ্জ পৌরসভা চত্বরে রাখা হয় পীর হাবিবের মরদেহ।

শনিবার বিকেল ৪ টা ৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এ বিষয়ে ল্যাবএইড হাসপাতালের হেড অব অপারেশন মো. আলমগীর জানান, পীর হাবিবুর রহমান ক্লিনিক্যালি ডেড ছিলেন। পরিবার সদস্যরা সম্মতি দেওয়ায় বিকেল ৪টা ৮ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। 

গত ২২ জানুয়ারি পীর হাবিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করেন তিনি।

২০২১ সালের অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সর্বশেষ