ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৬, ৮ ফেব্রুয়ারি ২০২২

ইউপি নির্বাচনে সংঘর্ষ-সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু

ইউপি নির্বাচনে সংঘর্ষ। ফাইল ছবি

ইউপি নির্বাচনে সংঘর্ষ। ফাইল ছবি

দেশে গত সাড়ে চার মাস ধরে চলেছে সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে সারাদেশে হয়েছে সংঘর্ষ-সহিংসতা। এতে রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে শিশুসহ প্রাণ হারিয়েছেন ১০১ জন।

গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত শেষ হওয়া সাত ধাপের ভোটে ১০১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বেশিরভাগের মৃত্যু হয়েছে ভোটের আগে-পরে সংঘর্ষে, ধারালো অস্ত্রের কোপে, গোলাগুলিতে।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নরসিংদী জেলায়। দুই ধাপে এই জেলায় মারা গেছে ১১ জন। নির্বাচন ঘিরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছো বগুড়া জেলায়। পঞ্চম ধাপে এ জেলায় সাতজন নিহত হয়েছেন

আর সবচেয়ে বেশি ৩০ জন মারা গেছে দ্বিতীয় দফার ভোটে।

মারামারি ও সহিংসতাকে সঙ্গে করে প্রথম ধাপের ভোটের দ্বিতীয় পর্ব শুরু হয় গত ২০ সেপ্টেম্বর থেকে। ওই ধাপে মারা যায় পাঁচজন। দ্বিতীয় ধাপে সবচেয়ে বেশি ৩০ জন নিহত হন, তৃতীয় ধাপে ২৬, চতুর্থ ধাপে ১০, পঞ্চম ধাপে ২৩, ষষ্ঠ ধাপে দুজন ও সপ্তম ধাপে পাঁচজনসহ মোট ১০১ জনের মৃত্যু হয়েছে।

যদিও বরাবরই ভোটে সহিংসতার মৃত্যুর দায় নিতে চায়নি নির্বাচন কমিশন। একইসঙ্গে ভোট সুষ্ঠু না হওয়ার অভিযোগও মানতে রাজি হয়নি সংস্থাটির দায়িত্বপ্রাপ্তরা। একাধিক প্রাণহানির ভোটের পরও যথারীতি সুষ্ঠু ও সহিংসতামুক্ত ভোট হয়েছে বলে দাবি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। তবে সহিংসতার ঘটনায় বিব্রত হওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

সপ্তম ধাপে গত সোমবার ১৩৮টি ইউপিতে ভোট গ্রহণের কথা থাকলেও ভোট হয়েছে ১৩৬টিতে।

গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোট হয়। গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ৭, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩, ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টিসহ মোট চার হাজার ১১১টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আইনিউজ/এসডি

মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ

হঠাৎ ট্রাকের নিচে মোটরসাইকেল আরোহী

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সহকর্মীর

মায়ের পর শেখ হাসিনাকে ফোন দিয়ে ঘর থেকে বের হয়েছিলেন ভারতের মুখ্যমন্ত্রী

Green Tea
সর্বশেষ