ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০, ৮ ফেব্রুয়ারি ২০২২

পরিবেশবান্ধব ভবন নির্মাণের কর্মপরিকল্পনা প্রস্তুতে কাজ করছে সরকার

পরিবেশবান্ধব আবাসিক ও বাণিজ্যিক ভবন এবং কারখানা নির্মাণের  লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রস্তুতে কাজ করছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক কর্মশালা আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইইউ-স্যুইচএশিয়া যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন ) মো. মিজানুল হক চৌধুরী।

আরও পড়ুন- দেশের মাথাপিছু আয় বেড়ে ২৫৯১ ডলার

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের পরিবেশ ও এনার্জি বিষয়ের অধ্যাপক ডক্টর মো. আশিকুর রহমান জোয়ার্দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান এবং পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব ধরিত্রী কুমার সরকার প্রমুখ।

এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর/সংস্থার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন- সিনহা হত্যা : প্রদীপ-লিয়াকতের ডেথ রেফেরেন্স হাইকোর্টে

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কম কার্বন নিঃসরণে প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য দেশের সকল স্থান ও জনগণের প্রয়োজন এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিষয়গুলো বিবেচনা করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। এ বিষয়ে  জনসচেতনতা সৃষ্টিতে সকলকে কাজ করতে হবে।

তিনি বলেন, ভবনের আশেপাশে খোলা জায়গা ও সূর্যের আলো থাকতে হবে।  ইট, রড এবং সিমেন্টসহ সকল নির্মাণসামগ্রী পরিবেশ বান্ধব হতে হবে। পরিবেশ বান্ধব ভবন ব্যয়সাশ্রয়ী ও টেকসই হবে।

আইনিউজ/এসডিপি 

 

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়