নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২২
খালেদা জিয়ার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা তুলে দিলেন ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা তুলে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। পরে তিনি বিএনপি চেয়ারপারসনের হাতে সম্মাননাটি তুলে দেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন- ৪২তম বিসিএসে নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক
তিনি বলেন, মির্জা ফখরুল সন্ধ্যা সাড়ে ৭টায় ফিরোজা থেকে বের হয়ে আসেন। এর আগে দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ডের বিষয়টি সাংবাদিকদের জানান মির্জা ফখরুল।
সেসময় তিনি তিনি বলেন, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক দলীয় চেয়ারপারসনকে ২০১৮ সালে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা এবং ২০১৯ সালে ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত করে।
আরও পড়ুন- ৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়লো ২ মার্চ পর্যন্ত
এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও), তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান এবং তিনি যে গণতন্ত্রকে রক্ষার জন্য কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দি অবস্থায় আছেন— এসব কারণে প্রতিষ্ঠানটি দেশনেত্রীকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে।’
বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনও সম্মাননা প্রদানকারী সিএইচআরআইও-কে গ্রহণযোগ্য সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে— দাবি করেন মির্জা ফখরুল। এ সময় তিনি সম্মাননা ক্রেস্ট ও সনদ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























