ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২২

তিন জেলায় বইছে শৈত্যপ্রবাহ, কাল-পরশু বৃষ্টির আভাস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, কক্সবাজারের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজই এ শৈত্যপ্রবাহ শেষ হয়ে যাবে। রাতে রাজশাহী ও রংপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বর্তমানে দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ রয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, কক্সবাজারের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে শৈত্যপ্রবাহ বিরাজমান। আজই এ শৈত্যপ্রবাহ শেষ হয়ে যাবে।’

আরও পড়ুন- জুড়ীতে সাফারি পার্কের জন্য কেনা হবে বাঘ-সিংহ-জেব্রা-জিরাফ 

বৃষ্টি প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ বলেন, ‘আজ রাতে রাজশাহী ও রংপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত অন্য কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ১০ ও ১১ তারিখের দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর আবারও শীত নামবে। তবে ১৫ থেকে ১৬ ফেব্রুয়ারির পর এই মৌসুমের শীত বিদায় নেবে।’ 

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

আরও পড়ুন- শপথ নিলেন সেলিনা হায়াৎ আইভী

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। 

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ের শেষ দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়