ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ১১ ফেব্রুয়ারি ২০২২

সার্চ কমিটির কাছে নাম দিয়েছে আওয়ামী লীগ

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর সচিবালয়ে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ নামের তালিকা জমা দেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। 

আওয়ামী লীগের নেতারা এর আগে বলেছিলেন, বিতর্কমুক্ত ও দলীয় পরিচয় নেই এমন ব্যক্তিদের মধ্য থেকে ১০ জনের নামের তালিকা তৈরি করা হবে। নামের তালিকা তৈরির ক্ষেত্রে ক্লিন ইমেজকে গুরুত্ব দেওয়া হবে। 

আরও পড়ুন- শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় শাবি শিক্ষার্থীরা

এরআগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর যে সভা অনুষ্ঠিত হয়, সেখানে সার্চ কমিটির কাছে কাদের নাম দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হয়। সভাপতিমণ্ডলীর প্রত্যেক সদস্য ওই সভায় পাঁচজনের নাম প্রস্তাব করেন। 

আরও পড়ুন- শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন রোজিনা

সভা সূত্রে জানা যায়, বেশিরভাগ নেতাই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পছন্দের তালিকায় রেখেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে। তিনি বর্তমানে বিশ্ব ব্যাংকে প্রকল্প নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তার চাকরির মেয়াদ নভেম্বর পর্যন্ত। অবশ্য নতুন দায়িত্ব পেলে বিশ্ব ব্যাংকের চাকরি ছেড়ে আসতে কোনো বাধা নেই তার। শফিউল আলমকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তাই অনেকেই তার নাম তালিকায় রেখেছেন।

আইনিউজ/এসডিপি 

 

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে

Green Tea
সর্বশেষ