আন্তর্জাতিক ডেস্ক
২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৩ লাখ, মৃত্যু ১০ হাজার ৮৫৪
করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ২৩ লাখ তিন হাজার ৪০৬ জন। এ সময়ে মারা গেছে ১০ হাজার ৮৫৪ জন। এই নিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ১৩৭ জনে এবং মোট মৃতের সংখ্যা ৫৮ লাখ ১৯ হাজার ৩৫৭।
শনিবার (১২ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসের সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় সংক্রমণের হিসাবে শীর্ষে রয়েছে জার্মানি। আর মৃত্যুর দিক থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র।
জার্মানিতে গত একদিনে শনাক্ত হয়েছে দুই লাখ ২৯ হাজার ৯৮৯ জন। দেশটিতে মারা গেছে ২১৫ জন। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা গেছে এক হাজার ৮৪৪ জন। দেশটিতে নতুন শনাক্ত হয়েছে এক লাখ ৩৮ হাজার ৫৩৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৬৮ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৭ জন করোনা রোগী। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৭ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জনে।
এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১২ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন। চট্টগ্রামে ৫, রাজশাহীতে ১, খুলনায় ৪, বরিশালে ১ ও সিলেটে ২ জন মারা গেছেন।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























