ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ১২ ফেব্রুয়ারি ২০২২

সার্চ কমিটিতে ৩২৯ জনের নাম প্রস্তাব

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিতে মোট ৩২৯ জনের নামের প্রস্তাব দেওয়া হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

৩২৯ জনের মধ্যে ১৩৬ জনের নামের প্রস্তাব এসেছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। বাকি নাম এসেছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে করা প্রস্তাব থেকে। 

জানা গেছে, বৈঠকে অংশ নেওয়া শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, সার্চ কমিটির কাছে আটজনের নাম প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন- শাবির ঘটনায় উপাচার্য ফরিদ উদ্দিনের দুঃখ প্রকাশ

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুজনের বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, সাবেক সচিব শওকাত আলী, খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছেন জাফরুল্লাহ।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপিকে আবারও সংলাপে ডাকতে সার্চ কমিটিকে প্রস্তাব দিয়েছি। আমি মনে করি, নির্বাচন কমিশন গঠনে বিএনপিরও ভূমিকা রাখা উচিত। এছাড়া তাদেরও সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনের জন্য নাম পাঠানো উচিত। বিএনপির সরকার হটানোর আন্দোলনের পাশাপাশি নির্বাচন কমিশন গঠনেও মনোযোগী হওয়া উচিত। নির্বাচন কমিশনে সৎ, নির্লোভ মানুষ না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ