Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৪, ২ মার্চ ২০২২

করোনায় একদিনে আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.২২

দেশে গত ২৪ ঘণ্টায় ৭৩২ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৮ জন করোনা রোগী। 

বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২২ হাজার ৭১৬ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জনে।

এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৯ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ, ৫ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৩, রাজশাহীতে ১, বরিশালে ২ ও রংপুরে ২ জন মারা গেছেন। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ হাজার ৮২৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৮ হাজার ৯৪৯ জনে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়